জ্ঞানই শক্তি, শিক্ষা ছাড়া মানব জীবনের কোনো মূল্য নেই—এই সত্যকে সামনে রেখে কেশবপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সৎ, দক্ষ ও আদর্শবান নাগরিক গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠান কেবল পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান দানেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশেও সমান গুরুত্ব দেয়।
বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক এবং প্রযুক্তিনির্ভর। তাই আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানমনস্কতা ও সৃজনশীল চিন্তার সাথে সম্পৃক্ত করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের শিক্ষক মণ্ডলী আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানে বদ্ধপরিকর।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা জ্ঞান, চরিত্র ও নৈতিকতার সমন্বয়ে নিজেদেরকে গড়ে তুলবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখবে।
সহ-প্রধান শিক্ষক
কেশবপুর উচ্চ বিদ্যালয়
> মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
> এসএসসি/জেএসসি রেজাল্ট
> শিক্ষা মন্ত্রণালয়
> বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
> সিলেট শিক্ষা বোর্ড
Keshobpur High School
Keshobpur, Jagannathpur, Sunamganj.
Phone:+8801612-492155
E-mail: keshobpurhighschool2000@gmail.com
Website: www.kehs.edu.bd